বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক

নিজস্ব প্রতিবেদক:-

 

ভারতের বিভিন্ন আদালতে অস্ত্র ও পর্নোগ্রাফি মামলায় সাজা ভোগ করা ৭ বাংলাদেশি যুবক দীর্ঘ ৩ বছর ৪ মাস পর দেশে ফিরেছেন। তারা ২০২২ সালের ৪ মার্চ অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, যার মধ্যে একজন আসামি ছিলেন অস্ত্র ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত।
 

শনিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় স্থানান্তর করা হয়।
 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, "ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে ভারতে যান। সেখানে মুম্বাইসহ বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করেন। ২০২২ সালের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়, যেখানে তারা ৩ বছর ৪ মাসের সাজা পান। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা দেশে ফেরেন।"
 

ফেরত আসা যুবকরা হলেন রবিউল ইসলাম (৩৩), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। তারা শরীয়তপুর, যশোর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।