মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

চলতি মাসে লঘুচাপ সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আভাস

চলতি মাসে লঘুচাপ সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আভাস

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃষ্টিপাত থাকতে পারে স্বাভাবিক। ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। গত রবিবার আবহাওয়া অধিদপ্তর অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। 


এদিকে গত শুক্রবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল সন্ধ্যায় আরো দুর্বল হয়ে ভারতের পূর্ব মধ্য প্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপটি পশ্চিম দিকে সরে গেছে।


এটি এখন আরো দুর্বল হয়ে গেছে। ফলে বৃষ্টি আমরা যেমনটা আশা করেছিলাম, তেমন হবে না। তবে আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ঢাকায়ও কিছুটা বাড়তে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ বৃষ্টি হতে পারে।