সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ওপর লাঠিপেটা

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ওপর লাঠিপেটা

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
 

আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসার চেষ্টা করেন। তবে পুলিশ বাধা দিলে তাদের প্রেস ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পরিদর্শক কায়সার জানান, বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত হওয়া কিছু পুলিশ কনস্টেবল চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে এসেছিলেন। তবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
 

এদিকে, আটক হওয়ার সময় চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরান বলেন, "বিগত সরকারের আমলে আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে পুনর্বহালের দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ আমাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কেন তা আমরা জানি না।"
 

শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে। আটক বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।