মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:০০:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

স্ত্রীসহ সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের আয়কর নথি জব্দের আদেশ

স্ত্রীসহ সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের আয়কর নথি জব্দের আদেশ

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।
 

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
 

আবেদনে বলা হয়, তিন মেয়েসহ নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা অবৈধভাবে অর্থ উপার্জন করে, যার উৎস আড়াল করতে ১৬৩টি ব্যাংক হিসাবে তিনশত ছিয়াশি কোটি টাকা জমা এবং তিনশত ঊনআশি কোটি টাকা উত্তোলন করেছে। এছাড়া বর্তমানে তাদের একাউন্টে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি রয়েছে। এই অর্থ বৈধ চ্যানেল ছাড়া অন্য কোনো উৎস থেকে আনা হয়েছে, যার মাধ্যমে মানিলন্ডারিংসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
 

এ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক একটি দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করেছে।
 

নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি একজন আয়করদাতা হওয়ায় তাদের আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে আদালত মনে করেছেন।