মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়েই আন্দোলন শেষ হবেঃ রিজভী

তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়েই আন্দোলন শেষ হবেঃ রিজভী

বিএনপির চলমান আন্দোলন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই শেষ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোর্টে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ হবে।’


তিনি আরও বলেন, ‘এ মামলার হাজিরা আমরা নিয়মিত দিচ্ছি। আগেও দিয়েছি এখনও দিচ্ছি। তবে এই মামলা যারা দিয়েছে বিরোধী দলের শক্তিকে খর্ব করার জন্য। বালুর ও কাঠের ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল তিনি এসে নাকি এই চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে দিয়েছিল? এই ঘটনা ঘটার প্রায় ৪৮ ঘণ্টা আগে আমাকে আটক করে কারাগারে রাখা হয়েছিল। তাহলে বুঝতে হবে এটা পরিকল্পিত অসদুদ্দেশ্যপ্রণোদিত।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলগুলোকে ধ্বংস করার জন্য সারাদেশে ৪৫-৪৯ লাখ মিথ্যা মামলা দেয়া হয়েছে এটাও তারই একটি অংশ। এগুলো করে লাভ হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। এক দফা আন্দোলন শুরু হয়েছে। তবে এই সরকার দেড় যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন করছে।’