সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সকলের প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন সম্ভব : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী 

সকলের প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন সম্ভব : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, বাংলাদেশে আত্মহত্যা একটি জটিল সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সরকারি-বেসরকারি সকলের প্রচেষ্টায় একযোগে কাজের মাধ্যমে আত্মহত্যা নিরসন করা সম্ভব।
 

আজ মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘কান পেতে রই’ আয়োজিত সুইসাইড প্রিভেনশন পলিসি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
 

তিনি বলেন, আত্মহত্যার সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যান্য খাতের পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য আগের চেয়ে অনেক সহজে পাওয়া যাচ্ছে।
 

প্রতিমন্ত্রী বলেন, মানসিক সমস্যা থেকে আত্মহত্যার প্রবণতা সৃষ্টি হয়। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে হরমোনাল পরিবর্তন আসে। সেই সময় কিশোর কিশোরীরা হয়ে উঠে অপতিরোধ্য। এই সময় তারা খুবই  সংবেদনশীল হয়।
আত্মহত্যার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, লেখাপড়া নিয়ে মা-বাবার উচ্চাকাক্সক্ষা, প্রেমে ব্যর্থতা, সাইবার বুলিং, প্রোফাইল হ্যাক, চাকরি না পাওয়ায় হতাশা ইত্যাদি আত্মহত্যার উল্লেখযোগ্য কারণ।

 

সিমিন হোসেন বলেন, আত্মহত্যা নিরসনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শুরু থেকে কাজ করছে। বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে মন্ত্রণালয় কাজ করছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকার নিরলস কাজ করছে।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ জাফর ইকবাল, ড. মোহাম্মদ রোবেদ আমিন, জাহিদ ফিজা কবির উপস্থিত ছিলেন।