রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৯:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ছাড়া যান চলাচল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ছাড়া যান চলাচল

ঢাকা প্রেস নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে টোল প্লাজা বন্ধ হয়ে যাওয়ায় গাড়িগুলো বিনা টোলে চলাচল করছে।

 

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি টোল প্লাজায় আগুন ধরে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টোল প্লাজাগুলো খুলে ফেলা হলেও সেখানে কোনো কর্মচারী না থাকায় গাড়িগুলো বিনা বাধায় এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে।
 

বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহার করে যানবাহনগুলো এক্সপ্রেসওয়েতে উঠছে। যদিও টোল প্লাজার কিছু চেক পয়েন্ট খোলা থাকলেও কোনো কর্মচারী না থাকায় টোল আদায় করা সম্ভব হচ্ছে না।
 

এর আগেও কয়েকদিন ধরে এক্সপ্রেসওয়েতে অনিয়মিতভাবে যান চলাচল করেছে, এমনকি মোটরসাইকেল ও অটোরিকশাও চলাচল করেছে। তবে শুক্রবার থেকে এই ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।