বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

সরকার দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

 

রোববার (১০ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে ক্ষয়-প্রতিরোধী উপকূলীয় অবকাঠামো’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

 

পানিসম্পদমন্ত্রী বলেন, উপকূলের মানুষ সবসময় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে চলে। নদীভাঙন ঠেকাতে প্রয়োজনীয় উদ্যাোগ গ্রহণ করছে সরকার।

 

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় প্রকৌশলীদের পরামর্শ গ্রহণের মাধ্যমে টেকনিক্যাল বিষয়সহ অবকাঠামো নির্মাণে কাজ করবে বলেও জানান তিনি।

 

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।