রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বিডিএসএফের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, মোস্তফা কামাল সভাপতি ও সাইদুল হোসেন মহাসচিব

বিডিএসএফের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, মোস্তফা কামাল সভাপতি ও সাইদুল হোসেন মহাসচিব

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন (বিডিএসএফ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোস্তফা কামাল মজুমদার সভাপতি ও সাইদুল হোসেন সাহেদ মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় নির্বাহী সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন সভাপতিত্ব করেন।
 

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানানো হয়।
 

বিডিএসএফ দেশের সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।