রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার বলা ডিসি ইকবালকে ডিবি হেফাজতে নেওয়া

গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার বলা ডিসি ইকবালকে ডিবি হেফাজতে নেওয়া

ঢাকা প্রেস নিউজ


কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলির ঘটনায় ভাইরাল ভিডিওর কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবালকে ডিবি হেফাজতে নিয়েছে পুলিশ।

 

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে আছেন।
 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইকবাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে আন্দোলনের পরিস্থিতি বর্ণনা করছেন। সেখানে তিনি বলেন, "গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।" 

 

কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা ইকবালের দায়িত্বের মধ্যে ছিল। এই দুই এলাকায় আন্দোলন সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল এবং সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছিল। আন্দোলনের পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের গুলির ঘটনা ঘটে এবং সেই ঘটনা কেন্দ্র করেই ইকবালের এই ভিডিও ভাইরাল হয়।
 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইকবালকে এখনও আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে ফৌজদারি মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলির ঘটনাকে কেন্দ্র করে দেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলির ঘটনায় ভূমিকা রাখার অভিযোগে ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ-কমিশনার ইকবালকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।