বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ঢাকা প্রেস
সিরাজদিখান উপজেলা (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-


 

ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি বাড়ছে। আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
 

সোমবার, ২৩ ডিসেম্বর ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
 

প্রাথমিক তথ্যে জানা যায়, ঘন কুয়াশার মধ্যে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে আঘাত করে। ঠিক তখনই পেছনে থাকা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা এক নারী নিহত হন এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনার শিকার হয়।
 

এর আগে, ২২ ডিসেম্বর, রোববার মুন্সীগঞ্জের শ্রীনগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটে, যেখানে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।