শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

ঢাকা প্রেস নিউজ

 

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত ১৯টি দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
 

বৈঠকে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।