মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে শনিবার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। 

গোয়ালন্দে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী প্রমুখ।

বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সংবর্ধনা অনুষ্ঠানে ই্নেও আবু রাসেল, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা বক্তব্য দেন।

কালাইয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আবুল হায়াত। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এ সময় পৌর মেয়র রাবেযা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সম্পদক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।