বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান, ভাঙা হচ্ছে ২৭০ অবৈধ স্থাপনা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান, ভাঙা হচ্ছে ২৭০ অবৈধ স্থাপনা

চাঁদপুর প্রতিনিধি:



চাঁদপুর জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই অভিযানে প্রায় ২৭০টি স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অভিযানটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী।
 

অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের বাসভবনের উত্তরপাশ, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়ারলেস সবজি ও গোশতের বাজার এবং ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
 

নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, এটি নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ এবং সপ্তাহব্যাপী এ অভিযান চলবে। তিনি বলেন, “এর আগে সংশ্লিষ্ট এলাকায় নোটিশ দেওয়া হয়েছে এবং মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।”
 

তিনি আরও জানান, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
 

অন্যদিকে, উচ্ছেদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস বলেন, “বহু বছর ধরে চাঁদপুর পৌরসভা এই বাজার ইজারা দিয়ে আসছে এবং ইজারাদার নিয়মিত খাজনা আদায় করছে।”
 

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের পাশে কিছু নিয়মিত হাট-বাজার ইজারার আওতায় থাকলেও সেখানে অস্থায়ীভাবে কৃষক ও সাধারণ মানুষ পণ্য বিক্রি করেন, যা সড়কের জায়গা দখল করে না।
 

তিনি বলেন, “তবে কিছু ব্যবসায়ী স্থায়ীভাবে অবৈধ দোকান বসিয়ে সড়কের জায়গা দখল করে ব্যবসা করছিলেন। অভিযানে সেসব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হচ্ছে।”