মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পূর্বশত্রুতার জেরে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে এখনও চলছে।
 

সংঘর্ষের কারণে মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসফেরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে জড়ো হয়। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে কলেজের নামফলক খুলে ফেলে। এতে সিটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়।
 

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর দাবি, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের এক সহপাঠীকে মারধর করে। খবর পেয়ে তারা বিষয়টি জানতে সিটি কলেজে গেলে উল্টো তাদের ধাওয়া দেওয়া হয়, যা সংঘর্ষে রূপ নেয়।
 

এ ঘটনার পর ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ জানান, দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত রয়েছে।