মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে উলটে পরে লড়ি

রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে উলটে পরে লড়ি

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বিজয়পুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে পড়ে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলরুট ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সোয়া দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকাল ৯টা ২০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও দুমরে মুচড়ে গেছে সিএনজিঅটোরিক্সা দু'টি। দুর্ঘটনা কবলিত লরিটিকে লালমাই হাইওয়ে ফাঁড়িতে উদ্ধার করেছে। ঢামেকে এক কয়েদির মৃত্যুঢামেকে এক কয়েদির মৃত্যু
 
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান,  সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে।  লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগী রেললাইনটি বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।