মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরাপ প্রতিনিধি:-



সাতক্ষীরায় মিথ্যা হয়রানী মামলা থেকে মুক্তি পেতে ও প্রবাস থেকে ছেলেকে দেশে ফিরে পেতে আকুতি জানিয়েছে বৃদ্ধা এক মা মনোয়ারা বেগম।  


 

সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে অসহায় মায়ের সংবাদ সম্মেলন



মঙ্গলবার  দুপুরে সাতক্ষীর প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাট করেন সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার মহিষকুড় গ্রামের মকবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম।


তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চাকুরীর সুবাদে তার ছেলে প্রায় বছর ধরে সৌদি আরবে রয়েছে। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার মৃত আবুল চৌকিদারের ছেলে বহু নারী  কেলেঙ্কারীর হোতা  মামলাবাজ  স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামীলীগের দোষর এখন বিএনপির তকমা লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, বানিউলের  নেতৃত্বে  তার  অন্যান্য সহযোগীরা হলেন, একই এলাকার  সেলিম আহম্মেদ (৪২), আব্দুর রশিদ (৪৫),  মাহমুদা খাতুন (৫০) মুক্তা পারভীন (৩৫),  শেখ আতিক (২৫),  আব্দুল্লাহ (২২), মোঃ শাহজাহান (৪০) গংরা গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের আইনশৃঙ্খলা বাহিনীর অকার্যকর থাকায়  সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রবাসী মোস্তাফিজুরের পরিবারকে উচ্ছেদ করার জন্য জন্য বাড়ির সীমানার পাঁকা প্রাচীর ভাংচুর করে। মোস্তাফিজুরের পরিবারের  লোকজন বাধা দিলে তারা তাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে একই সাথে বাড়ির প্রাচীর সহ বসত বাড়ি ভাংচুর করিয়া অনুমান ৫ লক্ষ টাকার- টাকার ক্ষতিসাধন করে। এরপর ২৬ জানুয়ারি‘২০২৫ সকালে তাদের মহেশকুড় মৌজার ৯৪, ৯৬, ৯৭, ১০৩, দাগের ১৬ শতক জমির সরিষা গাছ  উপড়াইয়া ক্ষতি সাধন করে।


তিনি আরো বলেন আমার ছেলে প্রবাসে থাকা কালিন তার নামে একের পর মিথ্যা মামলা  দিয়ে হয়রানী করে আসছে। বর্তমানে তার ছেলে দেশে আসলে হত্যা করবে বলে প্রকাশ্য  হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছেলেকে নিরাপদে দেশে ফিরাতে ও মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহ সেনাকর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।