বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

দীপ্ত টিভির কর্মী তামিম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

দীপ্ত টিভির কর্মী তামিম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম (৩৪) হত্যা মামলায় এজাহারভুক্ত অন্যতম আসামি মামুনুর রশিদ মামুন (৫৫) গ্রেপ্তার হয়েছেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ অভিযানে নেতৃত্ব দেয়।
 

রোববার (২২ ডিসেম্বর) র‍্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করেছে।
 

এর আগে, ১০ অক্টোবর সকালে ঢাকার মহানগর প্রজেক্টের বাসায় ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধের জেরে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়।
 

তদন্তে জানা গেছে, তামিমদের জমিতে নির্মিত একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নিয়ে প্লেসান্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের সূত্র ধরে ২০-২৫ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা তামিমকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
 

তামিমের বাবা অভিযোগ করেন, প্লেসান্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটে।
 

নিহতের পরিবার ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।