মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির বেজমেন্টে পানি ছাড়া আর কিছুই পায়নি ফায়ার সার্ভিস

ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির বেজমেন্টে পানি ছাড়া আর কিছুই পায়নি ফায়ার সার্ভিস

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কোনো ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা কিংবা অন্য কোনো রহস্যজনক কিছু পায়নি ফায়ার সার্ভিস। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান।
 

গত পাঁচ ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ওই বাড়ির বেজমেন্টে ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস পানি সরানোর উদ্যোগ নেয়।
 

রোববার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি দল বেজমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সেখানে পৌঁছায়। তারা পাম্পের মাধ্যমে পানি সরানো শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর ১:৩০টার দিকে পুরো পানি নিষ্কাশনের কাজ শেষ হয়।
 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, "পানি অপসারণ করার পর আমরা সেখানে কোনো ‘আয়নাঘর’ বা সন্দেহজনক কিছু খুঁজে পাইনি। আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করেছি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি।"