রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

জাতিসংঘের আশা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে

জাতিসংঘের আশা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে

ঢাকা প্রেস নিউজ


জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক মনে করেন, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব, অন্তর্বর্তী সরকার তাই করবে।

 

সোমবার (২৬ আগস্ট) এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে।"
 

ডুজাররিক আরও বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে।"
 

তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায়বিচার অনুসরণ করে দেশ পরিচালনা করবে।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার সরকার। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান।