মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:০০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুষ্টিয়া থেকে নিখোঁজ গৃহবধূকে ঢাকায় উদ্ধার, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া থেকে নিখোঁজ গৃহবধূকে ঢাকায় উদ্ধার, যুবক গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক গৃহবধূকে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলা দায়েরের পর ওই গৃহবধূর কথিত প্রেমিক আশিকুর রহমান আশিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাদের উদ্ধার ও গ্রেপ্তারের পর রোববার আদালতে সোপর্দ করা হয়।
 

গৃহবধূর অভিযোগ, আবেগের কারণে প্রায় তিন মাস আগে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
 

গ্রেপ্তার আসামি আশিক (২৫) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জগলবা এলাকার কালাম শেখের ছেলে, এবং উদ্ধার হওয়া গৃহবধূ একই উপজেলার বাসিন্দা।
 

স্থানীয়রা জানান, গৃহবধূ এক সন্তানের মা। তিনি আশিকের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যান, যদিও আশিকেরও স্ত্রী রয়েছে।
 

পুলিশ জানায়, ৪ জানুয়ারি কুমারখালীর সদকী ইউনিয়নের জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল এলাকা থেকে গৃহবধূকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় আশিক। এরপর ১৬ জানুয়ারি কুষ্টিয়া নারী ও শিশু আদালতে মামলার এজাহার দায়ের করেন গৃহবধূর মা। ২২ জানুয়ারি আদালতের নির্দেশে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় মামলা রুজু হয়।
 

মামলার বাদী ও গৃহবধূর মা জানিয়েছেন, প্রেমের অভিনয় করে আশিক তাদের মেয়েকে অপহরণ করে। তিনি সুষ্ঠু বিচারের আশায় মামলা করেছেন এবং ঘটনার ন্যায়বিচার চান।
 

গৃহবধূ জানান, তার একটি সন্তান রয়েছে, তবুও আবেগের বশে তিন মাস আগে আশিকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন এবং এখন তিনি তার স্বামীর সংসারে ফিরে যেতে চান।
 

কুমারখালী থানার উপপরিদর্শক আবু সায়েম, যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা, জানান, গৃহবধূ এবং গ্রেপ্তার আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।