সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ আনকাট সেন্সর পেয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চত করেন সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।

 

এছাড়া ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে। আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ডকে। সেইসঙ্গে বোর্ডের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা। রায়হান রাফী পরিচালিত এসিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি।