মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চিলমারীতে মাসুম নামের এক যুবকের আত্মহত্যা 

চিলমারীতে মাসুম নামের এক যুবকের আত্মহত্যা 

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে ফকিরেরকুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে, সোনালুগাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মাসুম (৩৬) নামের এক যুবক।


শনিবার (১ফেব্রুয়ারি) ভোর বেলায় উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটেছে। মাসুম মিয়া ঐ এলাকার সাদেক আলীর পুত্র বলে জানা যায়। যুবক মাসুম মিয়া বসত বাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে, সোনালুর গাছে ডালের সাথে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ আছে। এক বউ ঢাকায় থাকেন আর এক বউ গ্রামের বাড়িতে থাকেন। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসিতেছে বলে জানা যায়। এরই জের ধরে গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন।


এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, পারিবারিক ঘটনার জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবেন বলে জানা গেছে। এর পরিপেক্ষিতে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে, আমরা তখন   মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দিব জানান তিনি।