বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির শেষ ধাপে পৌঁছেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৬ মে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট।

 

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। আগের মতো এবারও সব আসনের টিকিট শতভাগ অনলাইন ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

 

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় কয়েক ধাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ১৩ মে। ওইদিন ২৩ মে’র, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়। আজ বিক্রি হচ্ছে শেষ দিনের টিকিট।

 

রেলওয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম ঈদযাত্রায় একবারই টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। এছাড়া এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ফিরতি যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।