রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মাওলানা রফিকুল ইসলাম খান: ক্ষমতা চিরস্থায়ী নয়

মাওলানা রফিকুল ইসলাম খান: ক্ষমতা চিরস্থায়ী নয়

ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় এক পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় এবং আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় দেশকে বিপর্যস্ত করেছে।

 

গত ১৫ বছরে তাকে উল্লাপাড়া-সলঙ্গা এলাকায় আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিরোধের ফলে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে এবং একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাসমুক্ত করা হবে।
 

শেখ হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হলেও জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন রফিকুল ইসলাম খান। তিনি সকলকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।