বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:১৯:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 


গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর, বসতভিটা, ফসলি জমি রক্ষা ও বালু মহাল ঘোষণার প্রতিবাদে সোমবার দুপুরে কামারজানি বন্দরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি রড়্গায় বালু মহাল প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। 
 

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজু, সংগঠনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. আফছার আলী, মো. জহুরুল হক, মো. এমদাদুল হক মিলন, সদস্য সচিব ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি মো. মাজু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সাদেক লেবু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী জেলা নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।  

বক্তারা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি ধ্বংস করে বালু মহাল বন্ধ, ফসলি জমিকে বালু মহাল ঘোষণা করার প্রজ্ঞাপন জারি অবিলম্বে বাতিল ও নদী ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।