সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০০:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল

চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে ৭ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

বুধবার (৮ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।


পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’ এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।