রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

ঢাকা প্রেস নিউজ


স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সম্প্রতি দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। রাজধানীসহ দেশের প্রায় সব বিভাগেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমেছেন।

 

খুলনা, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, পঞ্চগড়, সাভার, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, খাগড়াছড়ি, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় এই বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেছেন এবং তার বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করছেন।
 

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, সাখাওয়াত হোসেনের বক্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি এবং তিনি গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী মন্তব্য করেছেন। তারা দাবি করেছেন যে, এ ধরনের বক্তব্য দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে।