সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

বুধবার রাতে দুবাইয়ে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এই শীর্ষ সম্মেলনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
 

এসময় তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।
 

দুই দিনের সফর শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।