মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মেডিকেল কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত

মেডিকেল কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত

ঢাকা প্রেস নিউজ

 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটাধারীদের উত্তীর্ণ হওয়া নিয়ে ব্যাপক সমালোচনার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আপাতত এই শিক্ষাবর্ষে সকল কোটাধারীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।
 

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন এবং মাইগ্রেশন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার সনদ বা প্রমাণপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।