সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান মেরী গ্রেপ্তার

গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান মেরী গ্রেপ্তার

গৌরনদী উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত ১:৩০টার দিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মেরীকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়।
 

গৌরনদী মডেল থানা পুলিশ জানায়, শনিবার রাতে নাঠে গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় মেরী ওই বাড়িতেই অবস্থান করছিলেন।
 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, বিএনপি নেতা সৈয়দ নিয়াজুল হক নাদিমের ওপর হামলা এবং হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মেরী এজাহারভুক্ত আসামি।
 

আওয়ামী লীগ সরকারের পতনের পর গৌরনদী এলাকার বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকলেও মনিরুন নাহার মেরী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।