মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 

 


বাংলাদেশ জার্তীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
 

মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকাল  ৪.৩০ মিনিটে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মো: ইউসুফ আলী, কামরুজ্জামান মুক্ত, মো: রিপন শেখ এর সঞ্চালনায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: বিলায়েত হোসেন এর সভাপতিত্বে
 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জার্তীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির  আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক চাইনিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোটের সিনিয়র আইনজীবী এ্যাড গোলাম কবির,আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি এ্যাড. মোঃ সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিএনপির আহবায়ক  আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সানোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম এম জামাল বাচ্চুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

 

এসময় বক্তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখহাসিনা ও আওয়ামী লীগ এর  কার্যকলাপ নিয়ে নানান সমালোচনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনা ৪৫ মিনিটের নোটিশে দেশ ত্যাগ করেছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন দল আগের মত করে চলবে না, এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়াড কমিটি হবে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, দলে কোন বিভক্তি করা যাবে না, যে ধানের শীষ পাবে আমরা তাকেই ভোট দিব।