সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মারা গেছেন টেলিভিশনের অভিনেত্রী সারা বেকার

মারা গেছেন টেলিভিশনের অভিনেত্রী সারা বেকার

টেলিভিশনের অভিনেত্রী সারা বেকার মারা গেছেন। তার মৃত্যুর খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে সারার বয়স হয়েছিল ৫২ বছর।


পরিবারের পক্ষ থেকেই সারার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ‘এমটিভি দ্য রিয়্যাল ওয়ার্ল্ড’ স্টারের মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা।

 

সারার পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে আত্মহত্যা করেছেন সারা। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। তার মধ্যে থেকেও পরিবারকে ভালো রাখার দায়িত্ব পালন করে গেছেন সারা। কয়েকদিন আগে মারাত্মক দুর্ঘটনার শিকার হন সারা।

 

২৫ বছর বয়সে এমটিভির ‘দ্য রিয়্যাল ওয়ার্ল্ড’ শোয়ের সিজন ৫-এ দেখা যায় সারাকে। এছাড়াও ওয়াইল্ডস্ট্রম কমিক্সে কাজ করেছেন অভিনেত্রী সারা বেকার।