সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে মুক্তি মোনা: জ্বীন-২

এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে মুক্তি  মোনা: জ্বীন-২

ঈদের সিনেমা "মোনা: জ্বীন-২" এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এই খবর নিশ্চিত করেছে। জাজ মাল্টিমিডিয়ার তথ্য অনুযায়ী, "মোনা: জ্বীন-২" সিনেমাটি পাকিস্তানের মাল্টিপ্লেক্স সহ মোট ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো-এর মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।


সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ পাকিস্তানে মুক্তির ব্যাপারে বেশ আশাবাদী। তিনি মনে করেন, সিনেমাটি সেখানকার দর্শকদের ভালো লাগবে এবং বাজেটও উঠে আসবে।আবদুল আজিজ আরও জানান, গত ঈদের আগে সেন্সরের জন্য সিনেমাটি পাকিস্তানে পাঠানো হয়েছিল। সেখানকার সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি পছন্দ করেছেন বলে তিনি জানতে পেরেছেন।


প্রযোজক আশা করছেন, ঈদের ছুটি উপলক্ষে পাকিস্তানে "মোনা: জ্বীন-২" ভালো ব্যবসা করবে। কামরুজ্জামান রোমান নির্মিত এই সিনেমায় মোনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সুপ্রভাত। এছাড়াও, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ আরও অনেকে অভিনয় করেছেন।