রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সেনবাগের সাবেক ওসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, নির্বাচনী হিংসার অভিযোগ

সেনবাগের সাবেক ওসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, নির্বাচনী হিংসার অভিযোগ

ঢাকা প্রেস
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:-


নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) রাতে সেনবাগ থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট করা হয়েছিল। এছাড়াও, নেতাকর্মীদেরকে ক্রসফায়ারে হুমকি দিয়ে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছিল।
 

মামলায় সাবেক ওসি মিজানুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ২৪/২৫ জনকে আসামী করা হয়েছে।
​​​​​​​

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।