মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। 

 

রোববার রাত ১১টা ৩৫ মিনিটের কিছুক্ষণ পর এ কম্পন টের পান বিভিন্ন এলাকার মানুষ।

 

প্রাথমিকভাবে কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি, প্রায় ৫ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

 

কম্পনের কেন্দ্র ভুটানে হলেও এর প্রভাব দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও চীনের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।