সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪২:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান: ১২৮তম

মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান: ১২৮তম

                                                                                             ছবি : সংগৃহীত

ঢাকা প্রেসঃ
আর্টিকেল নাইনটিনের বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্ট বা গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট ২০২৪-এ বাংলাদেশের অবস্থান এবার ১২৮তম। ২০২২ সালে অবস্থান ছিল ১৩০তম।

 

আর্টিকেল নাইনটিন-এর প্রতিবেদন অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১২৮তম, যা সংকটজনক অবস্থাকে নির্দেশ করে। এটি দক্ষিণ এশিয়ায় ভারত ও আফগানিস্তানের সমতুল্য।

 

বাংলাদেশের মতপ্রকাশ স্কোর ১২। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই স্কোর ১১ ও ১২ এর মধ্যে আটকে আছে। দশ বছরে বাংলাদেশের স্কোর ৮ পয়েন্ট কমেছে, এবং ২ যুগে ৩২ পয়েন্ট কমেছে। ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৪।২০১৭ সাল থেকে নিয়মিত এই প্রতিবেদন প্রকাশ করে আসছে আর্টিকেল নাইনটিন।

স্কোর নির্ধারণ:

# ২৫টি সূচক বিবেচনা করে মতপ্রকাশ স্কোর নির্ধারণ করা হয়।
# ০-১৯ = সংকটজনক
# ২০-৩৯ = অতিবাধাগ্রস্ত
# ৪০-৫৯ = বাধাগ্রস্ত
# ৬০-৭৯ = স্বল্প বাধাগ্রস্ত
# ৮০-১০০ = মুক্ত

আর্টিকেল নাইনটিনের রিপোর্ট অনুযায়ী:

# ২৪টি দেশ অতি বাধাগ্রস্ত
# ২৫টি দেশ বাধাগ্রস্ত
# ৩৫টি দেশ স্বল্প বাধাগ্রস্ত
# ৩৮টি দেশ মতপ্রকাশের মুক্ত

বাংলাদেশের অবস্থা:

  • ২৫টি সূচকের মধ্যে সবকটিতেই বাংলাদেশের স্কোর ঋণাত্মক।
  • ২০০৯ সাল থেকে ৮টি সূচকে ক্রমাগত অবনতি হচ্ছে।
  • সবচেয়ে খারাপ অবস্থা: সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ।
  • ইতিবাচক দিক: ধর্ম পালন ও নারী-পুরুষের আলোচনার স্বাধীনতা।
  • সবচেয়ে খারাপ স্কোর: সমাবেশ করার স্বাধীনতা এবং একাডেমিক-সাংস্কৃতিক মতপ্রকাশের স্বাধীনতা।