বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

হিলিতে আলু ও পেঁয়াজের দাম কমেছে

হিলিতে আলু ও পেঁয়াজের দাম কমেছে

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি আলুর দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমে ৪৫ টাকা এবং দেশি নতুন আলুর দাম ৩০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হিলি বাজারে ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
 

খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি এবং দেশি নতুন আলুর বাজারে প্রবেশের কারণে এই মূল্য হ্রাস ঘটেছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
 

হিলি বাজারে পণ্য কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, "কয়েক দিনের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কমেছে, তবে চাল, তেল, চিনি, এবং মসলার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারের দুর্বল ব্যবস্থাপনার কারণে সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে, যা আমাদের জন্য সংসার পরিচালনা কঠিন করে তুলছে। সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না।"
 

বাজারের এক বিক্রেতা রায়হান হোসেন জানান, দেশি আলু এবং ভারত থেকে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। এতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন, এবং বিক্রিও বেড়েছে। "আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি," তিনি যোগ করেন।
 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, রোববার ভারত থেকে ২০টি ট্রাকে ৫৮০ টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।