রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হিলির শিক্ষার্থীদের প্রতিবাদ: অধ্যক্ষের পদত্যাগের দাবি

হিলির শিক্ষার্থীদের প্রতিবাদ: অধ্যক্ষের পদত্যাগের দাবি

ঢাকা প্রেস
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-

 

দিনাজপুরের হিলি: বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠিয়েছেন এবং তার পদত্যাগের দাবি জানিয়েছেন।
 

হিলির শিক্ষার্থীদের প্রতিবাদ: অধ্যক্ষের পদত্যাগের দাবি


বুধবার (২৮ আগস্ট) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল স্কুলে ব্যাপক দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং শিক্ষার্থীদের প্রতি দুর্ব্যবহার চালিয়ে আসছেন।
 

শিক্ষার্থীরা তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, এই অবস্থা আর সহ্য করা যাবে না। তারা শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে এবং সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে অধ্যক্ষের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন।