সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লাউয়ের হালুয়া খেয়েছেন কখন? বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু এই হালুয়া

লাউয়ের হালুয়া খেয়েছেন কখন? বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু এই হালুয়া

ছোট থেকে বড়, কম-বেশি সকলেই হালুয়া খেতে ভালবাসে। মিষ্টি পদ হিসাবে এর জুড়ি নেই। হালুয়া অনেক ধরনের হয়। সুজির হালুয়া, গাজরের হালুয়া খুব জনপ্রিয়। কিন্তু, লাউয়ের হালুয়া খেয়েছেন? এবার এই সবজি দিয়ে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু হালুয়া। 


উপকরণ 
লাউয়ের হালুয়া বানাতে লাউ ছাড়াও লাগবে গাজর, চিনি, ঘি, সাদা তেল গোটা দারচিনি, এলাচ, মিল্কমেড এবং অল্প নুন।


প্রণালী 
প্রথমে লাউ আর গাজর ভাল করে ধুয়ে ছোট-ছোট টুকরো করে নিন। এগুলি হালকা করে সেদ্ধ করে নিতে পারেন। তাহলে তাড়াতাড়ি রান্না হবে। কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা দারচিনি, এলাচ ফোড়ন দিন। তেল গরম হলে গাজর আর লাউয়ের কুচি ঢেলে দিন। গাজর, লাউ হালকা ভাজা হলে স্বামতো চিনি আর মিল্কমেড দিন।

 

পরিমাণমতো জল দেবেন। আঁচ কমিয়ে এবার সব নাড়তে থাকুন। লাউ আর গাজর লালচে হয়ে এলে এবং জল কমে এলে উপর থেকে সামান্য ঘি এবং দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর ২-৩ মিনিট নাড়িয়ে নামিয়ে দিন। তৈরি লাউয়ের হালুয়া। এবার পরিবেশন করুন প্রিয়জনদের।