মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৩ আরসা সদস্যকে আটক

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৩ আরসা সদস্যকে আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৩ আরসা সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প ২০ এক্সটেনশনে আরসার অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা ধরে চালানো অভিযানের একপর্যায়ে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও ৩ জনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় আস্তানাটি তল্লাশি করে ১৪টি দেশীয় তৈরি বন্দুক ও অর্ধশতাধিক গুলিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা গহীন পাহাড়ে আস্তানাটি গড়ে তুলেছিল। এই আস্তানা ব্যবহার করে তারা রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ সংঘটন করছিল।

আটককৃতরা হলেন-

  • মো. আব্দুল মজিদ (৩০),

  • মো. মুজিবুল হক (৩৫),

  • মো. আরিফ (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‌্যাব।

এই অভিযানের ফলে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যদের আধিপত্য ও অপরাধমূলক কর্মকাণ্ড কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।