রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সাদুল্লাপুরে জামায়াতের মিছিলে নেতাকর্মীদের ঢল

সাদুল্লাপুরে জামায়াতের মিছিলে নেতাকর্মীদের ঢল

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,স্টাফ রিপোর্টার:--


শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় সহস্রাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

 

২৫ আগস্ট রোববার বিকেলে মিছিলটি সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।  

 

এসময় জামায়াতের জেলা রাজনৈতিক সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা সেক্রেটারী জহুরুল হক, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী আবু তালেব, সাদুল্লাপুর থানা আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারী এমএম শাফিউজ্জামান সুমনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতে-শিবিরের নেতারা বক্তব্য দেন। 

 

বক্তারা বলেন, সারাদেশে নির্বিচারে ছাত্র-জনতা হত্যা, সীমাহীন দুর্ণীতি, গুম-খুন, প্রশাসনকে দলীয়করণ ও মানুষের বাকস্বাধীনতা হরণ এবং বিচার বিভাগকে দলীয় করণের মূলহোতা শেখ হাসিনা এবং ভারতীয় বন্যা আগ্রাসনের সহযোগিদের দ্রত বিচার দাবি জানান।