রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান

ঢাকা প্রেস নিউজ


দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণপূর্বের চার জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানাচ্ছি।"
 

তিনি আরও বলেন, "একই সঙ্গে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।"
 

উল্লেখ্য, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। মঙ্গলবার রাত থেকে পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।