সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা

নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা

নাম পরিবর্তন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র ছাত্র সংগঠন। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত 'জাগপা ছাত্রলীগ' এখন থেকে 'জাগপা ছাত্র কাফেলা' নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

 

নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, "জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।

 

দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে 'ছাত্রলীগ' নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে 'ছাত্রলীগ' শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।"

 

উল্লেখ্য, ১৯৪৮ সালে 'পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ' নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 'বাংলাদেশ ছাত্রলীগ' নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন 'ছাত্রলীগ প্রধান' নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে 'জাগপা ছাত্রলীগ' নামে নামকরণ করা হয়েছিল।