সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৃষ্টিদিনের নাশতায় বানাতে পারেন মুড়ির মুচমুচে পাকোড়া

বৃষ্টিদিনের নাশতায় বানাতে পারেন মুড়ির মুচমুচে পাকোড়া

মুড়ি কমবেশি সবাই খায়। তবে কখনো মুড়ি দিয়ে ব্যতিক্রমী একটি আইটেম ‘মুড়ি পাকোড়া’ খেয়েছেন কি? বৃষ্টিদিনের নাশতায় এবার বানাতে পারেন অতিপরিচিত এই মুড়ির মুচমুচে পাকোড়া। খুব সহজেই বানাতে পারেন এই আইটেম। চলুন, জেনে নিই রেসিপি।


উপকরণ
২৫০ গ্রাম মুড়ি, আলু সিদ্ধ ২টা, মাঝারি সাইজের পেঁয়াজ ২টা, কাঁচা মরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, চাট মসলা ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, আদা কুচি ১/২ কাপ, ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, ধনেপাতা কুচি ১/২ কাপ, বেসন ও চালের গুঁড়া পরিমাণমতো এবং ভাজার জন্য তেল।

 

প্রণালী
বড় একটি বাটিতে মুড়ি, আলু সিদ্ধ, আদা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি ভালো করে মাখিয়ে নিন। এরপর এতে চাট মসলা, জিরার গুঁড়া, বেসন, চালের গুঁড়া দিয়ে আবার মাখিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মাখানোর পর, ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল পাকোড়ার আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে এক এক করে পাকোড়া দিয়ে ভাজতে থাকুন। পাকোড়াগুলো লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। ওপরে চাট মসলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার মুড়ির পাকোড়া।