মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সংস্কার কমিশনের সুপারিশ বিশ্বসম্পদে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

সংস্কার কমিশনের সুপারিশ বিশ্বসম্পদে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

সংস্কার কমিশনের সুপারিশ শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীর জন্যও মূল্যবান সম্পদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে।
 

প্রতিবেদন গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সংস্কার প্রতিবেদনগুলো এ দেশের নাগরিকদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের আশার সঞ্চার করছে।”
 

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
 

সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা এবং জেলা পরিষদ বাতিল করা।