সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক:

 

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দেশে যারা মাদকসম্রাট হিসেবে পরিচিত, তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনি প্রচার ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটের দিন প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আগে অর্থ ও পেশিশক্তির প্রভাব থাকলেও এখন নির্বাচনে মাদক ও সন্ত্রাস ঢুকে পড়েছে। এসব অনৈতিক শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

 

তিনি আরও বলেন, “আমরা একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ কারণেই আমরা আশাবাদী—১১ দলীয় জোটই আগামী সরকার গঠন করবে।”

 

স্থানীয় হকারদের প্রসঙ্গে তিনি বলেন, হকার্স সমিতির সঙ্গে সংশ্লিষ্ট হকারদের পাশে তিনি থাকবেন এবং তাদের ন্যায্য দাবিতে সহযোগিতা করবেন।

 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক উদ্ধারের ঘটনায় সেগুনবাগিচা বিএনপির এক কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যেখানেই সমস্যা দেখা যায়, সেখানেই বিএনপির লোকজনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।”

 

তিনি আরও দাবি করেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলেও জনগণের কাছে প্রতিশ্রুতি দেন।