শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গণমাধ্যমকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াতের আহ্বান

গণমাধ্যমকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াতের আহ্বান

ঢাকা প্রেস
হাতিয়া প্রতিনিধি:-


হাতিয়া উপজেলার জামায়াতে ইসলামী আমির মাস্টার বোরহানুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে দেশের অসহায় মানুষের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

 

শুক্রবার (৩০ আগস্ট) রাতে দারুল আইতাম এতিমখানায় আয়োজিত এই সভায় তিনি বলেন, "জামায়াতে ইসলামী স্বাধীন গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতা করবে। বিগত দিনে যেসব বিষয় জনগণের সামনে তুলে ধরা হয়নি, সেগুলো এখন জাতির সামনে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের।"
 

হাতিয়ার অসংখ্য সম্পদ থাকা সত্ত্বেও তা কিছু নির্দিষ্ট ব্যক্তির দখলে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "আমাদের পাশেই নিঝুম দ্বীপ রয়েছে। এই সম্পদগুলো কাজে লাগিয়ে দেশ গড়তে হবে। এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই গণমাধ্যম দেশের জনগণের কল্যাণে তাদের দায়িত্ব পালন করবে।"
 

এই মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গণি রুবেলসহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।