মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

হেডম থাকলে দেশে আসেন—গোলাম রাব্বানীকে চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

হেডম থাকলে দেশে আসেন—গোলাম রাব্বানীকে চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে ফিরে বিচার মোকাবিলার আহ্বান জানিয়েছেন।
 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, সরকার পরিবর্তনের পরও দলটির নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া শুরু হয়নি, যা গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
 

এই পোস্টে গোলাম রাব্বানী কমেন্ট করে লিখেন, "মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি।"
 

এটির উত্তরে হাসনাত আব্দুল্লাহ কটাক্ষ করে বলেন, "গোলাম রাব্বানী, দেশে আসেন। দেশে এসে বিচার করেন। হেডম থাকলে আসেন।"
 

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে আরও লেখেন, "৫ আগস্টের গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে ফ্যাসিস্ট সরকার বিপ্লবীদের ওপর হত্যাযজ্ঞ চালাতো, গুম-খুন হতো অসংখ্য মানুষ। অথচ, অভ্যুত্থানের পাঁচ মাস পার হলেও একজনও বিচার হয়নি।"
 

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের নেতাকর্মীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায়, আমাদের শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।"
 

এই ফেসবুক আলাপচারিতা দ্রুত ভাইরাল হয়ে যায়। রাত সোয়া ১২টার মধ্যে গোলাম রাব্বানীর কমেন্টে ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে, আর হাসনাত আব্দুল্লাহর জবাবে ৪ হাজারের বেশি রিঅ্যাক্ট হয়। তাদের কমেন্টের নিচে ২ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে, এবং মূল পোস্টে ৬৩ হাজারের বেশি রিঅ্যাক্ট, ১০ হাজারের বেশি কমেন্ট এবং সাড়ে ৩ হাজারেরও বেশি শেয়ার হয়।