সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ বিকেলে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ বিকেলে

জাতীয় ঐকমত্য কমিশন প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। আজ শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বক্তব্য প্রদান করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
 

এর আগে, গত সোমবার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণহত্যা, দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের বেশিরভাগ মানুষ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান এবং সরকার সেই পরিবেশ তৈরিতে উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যেই আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংস্কার কমিশনের ছয়টি প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে, এবং এতে সব রাজনৈতিক দল একত্রে অংশ নেবে।
 

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্ব দিয়েছেন। এছাড়া, অন্যায় ও অত্যাচারের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের বিষয়েও তারা সুপারিশ করেছেন।